শীতে বাতাসের আর্দ্রতা কমে গিয়ে ত্বক শুষ্কতা, চুলকানি, ঠোঁট–পা ফেটে যাওয়া ও খুশকির মতো সমস্যা বাড়ে। ডায়াবেটিস, কিডনি বা থাইরয়েডের রোগীরা এসব সমস্যায় বেশি ভোগেন।
শীত এড়ানো না গেলেও যত্ন নেওয়া যায়। বেশি তরল খাবার খান, নিয়মিত ময়েশ্চারাইজার, অলিভ অয়েল বা গ্লিসারিন ব্যবহার করুন। উলেন পোশাক ধুয়ে পরুন, এলার্জি থাকলে ভেতরে সুতির পোশাক নিন। খুশকিতে কেটোকোনাজল বা জিঙ্ক–যুক্ত শ্যাম্পু কাজে দেয়। স্ক্যাবিস হলে একই পোশাক ব্যবহার না করে পরিবারের সবাই চিকিৎসা নিন।
ফাটা ঠোঁট–পায়ের ক্ষত বা ইনফেকশন থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।















