শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণের আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী এ সাক্ষাতের পরই চূড়ান্ত তফসিল প্রকাশের কথা রয়েছে।

ইসির একজন কর্মকর্তা জানান, ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশনের সভা হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দু এক দিনের মধ্যেই সময়সূচি ঘোষণা হতে পারে।

কমিশন জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল প্রকাশ ও আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - সর্বশেষ