হিমালয়ের পাদদেশে পঞ্চগড়ে শীতের আমেজ স্পষ্ট। বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৯ শতাংশ। গত কয়েক দিনে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। সকালে ঘন কুয়াশায় চারদিক ঢাকা, সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ, অনেকে রাতে আগুন পোহাতে বাধ্য হচ্ছেন। আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে, মাসের শেষে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।













