অস্কারজয়ী ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড ৮৮ বছর বয়সে ডরসেটের বাড়িতে শেষ নিঃশ্বাস নিয়েছেন। পরিবার উপস্থিত থাকতেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এজেন্সি। ‘শেক্সপিয়ার ইন লাভ’–এর চিত্রনাট্যে অস্কারজয়ী স্টপার্ড ‘রোজেনক্রান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’ নাটক দিয়ে জনপ্রিয়তা পান।
১৯৩৭ সালে চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া স্টপার্ড পরে যুক্তরাজ্যে থিতু হন। সাংবাদিকতা দিয়ে শুরু করা তাঁর ছয় দশকের ক্যারিয়ারে থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রে ছিল সমান দাপট।
ইংরেজি ভাষার প্রতি ভালোবাসা, বুদ্ধিমত্তা ও মানবিকতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ১৯৯৭ সালে সাহিত্যসেবায় নাইটডম পান স্টপার্ড।














