রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রোনালদোর এক শটে হার মানলো ‘অপরাজেয়’ রোবট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

৪১ ছুঁই ছুঁই বয়সেও ক্রিস্টিয়ানো রোনালদো থামার নাম নেই। ৯৫৪ গোলের মালিক এই পর্তুগিজ তারকা এবার জয় করলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এক রোবট গোলরক্ষককে। আন্তর্জাতিক বিরতির সময় ইউটিউবার মার্ক রোবারের তৈরি ‘অপরাজেয় রোবট’–এর মুখোমুখি হন তিনি।

রোবটটিকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল, যেন মানুষের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। তবু রোনালদোর শক্তিশালী ও নিখুঁত শটে টিকতে পারেনি কৃত্রিম গোলরক্ষক।

প্রায় দুই যুগের ক্যারিয়ারে মানুষের গোলরক্ষকদের যেমন বারবার হারিয়েছেন, এবার প্রযুক্তিকেও হারিয়ে নিজের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ করলেন রোনালদো।

সর্বশেষ - সর্বশেষ