ঢামেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতিতে সকালেই থমকে যায় বহির্বিভাগ। গ্রেড উন্নীতির দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালে পরীক্ষানিরীক্ষা বন্ধ থাকায় রক্ত পরীক্ষা থেকে সিটি স্ক্যান—সবখানেই রোগীরা বিপাকে পড়েন।
মাঠপর্যায়ে দেখা যায়, সরকারি প্রতিষ্ঠানে কর্মসূচি কঠোরভাবে পালিত হলেও বেসরকারি হাসপাতালে সব কার্যক্রম স্বাভাবিক ছিল। দাবি বাস্তবায়নে দেরির দায় আমলাতান্ত্রিক জটিলতার ওপর চাপান সংগঠন নেতারা।
তারা জানান, অগ্রগতি না হলে ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালন করা হবে।













