রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রোহিতের ব্যাটে ভাঙল আফ্রিদির ছক্কার দাপট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৫৭ রানের ইনিংসে ৩ ছক্কা মেরে তিনি ছুঁলেন ক্যারিয়ারের ৩৫২ ছক্কা। তাতেই শহীদ আফ্রিদির দীর্ঘদিনের ছক্কার রেকর্ড ভেঙে এককভাবে সেরা হলেন রোহিত।

আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলেই রোহিত এই রেকর্ড গড়লেন। যদিও বল খেলার সংখ্যায় তিনি অনেক এগিয়ে, তবু ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিংই তাঁকে শীর্ষে তুলে দিয়েছে।

২০১০ সালে জয়াসুরিয়াকে টপকে রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। পনেরো বছর পর সেই আসন এখন রোহিত শর্মার দখলে।

সর্বশেষ - সর্বশেষ