টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাট কোহলি ২২৪ দিন পর ভারতের জার্সিতে ওয়ানডে খেলতে নামছেন পার্থে। ম্যাচ শুরুর আগে তিনি জানালেন, মানসিক ও শারীরিকভাবে আগের চেয়ে আরও ফিট। কোহলি বলেন, দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল খেলায় বিশ্রাম কম পেয়েছেন, কিন্তু সম্প্রতি পাওয়া বিশ্রামে মানসিকভাবে তরতাজা হয়েছেন।
শারীরিক প্রস্তুতির বিষয়েও নিশ্চিত করে কোহলি বলেন, লন্ডনে কাটানো সময়ের মাধ্যমে নিজেকে পুরোপুরি তৈরি রেখেছেন। নির্বাচকরা তাঁর ফিটনেস নিয়ে চিন্তিত হলেও তিনি পুরোপুরি প্রস্তুত।















