দেশের আইনি সহায়তায় নতুন দিশা দেখাচ্ছে জাস্টিস ফর উইমেন বাংলাদেশ। তরুণ সমাজকর্মী জুনায়েদ আহমেদ আবিরের নেতৃত্বে গড়া এই প্ল্যাটফর্ম প্রযুক্তিকে হাতিয়ার করে অসহায় মানুষদের বিনামূল্যে পরামর্শ দিচ্ছে। অল্প সময়ে সংগঠনটি বড় নেটওয়ার্কে পরিণত হয়েছে। তরুণ আইনজীবী ও স্বেচ্ছাসেবকরা প্রতিদিনই নানা অভিযোগ শুনে তাৎক্ষণিক দিকনির্দেশনা দিচ্ছেন। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও তারা ক্যাম্প, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে। সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক কাজে ব্যবহারের সফল উদাহরণ হয়ে উঠেছে এই উদ্যোগ, যা মানুষের আইনি সচেতনতা ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।













