সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

যে নির্বাচনের জন্য লড়েছেন খালেদা জিয়া, তা দেখার দোয়া উপদেষ্টা মাহফুজের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপারসন লড়াই করে গেছেন, আল্লাহ যেন তাকে সেই নির্বাচন দেখার তৌফিক দেন।

তিনি জানান, চিকিৎসকদের মতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের চেয়ে কিছুটা ভালো। সামনে আরও উন্নতির সম্ভাবনা আছে বলেও চিকিৎসকেরা আশাবাদী।

মাহফুজ বলেন, সারা দেশের মানুষ খালেদা জিয়াকে সম্মান করে। গণতন্ত্রের জন্য তাঁর আপোষহীন অবস্থান ইতিহাসে স্মরণীয়। তিনি দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক রূপান্তরের সময় জনগণের পাশে থাকবেন—এটাই সবার প্রত্যাশা।

সর্বশেষ - সর্বশেষ