বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

৫ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্নের তাগিদ, চিঠি পেল ৩০ এজেন্সি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ

আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা ও গ্রুপিং শেষ করে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বুধবার ৩০টি হজ এজেন্সির কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০ মার্চের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে। এর আগে স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ ও বাধ্যতামূলক টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। গ্রুপ তৈরি ও প্রসেসিংসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে, কারিগরি জটিলতা হলে সময় আরও বাড়তে পারে।

ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ ও সৌদি আরবে সংশ্লিষ্ট অফিস বন্ধ থাকার সম্ভাবনা থাকায় আগেভাগে সব প্রক্রিয়া শেষ করার তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। কিছু এজেন্সিতে এখনো স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত