বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

খুলনার রূপসা সেতু (খান জাহান আলী সেতু) এর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে তার দেহ উদ্ধার করা হয়।

খুলনার নৌ পুলিশের রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, বুলুর মরদেহ উদ্ধারকালে তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ছিল। তার পোশাক ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। পকেটে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।

ওয়াহেদ-উজ-জামান বুলু প্রায় তিন দশক ধরে চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈতৃক বাড়িতে বসবাস করতেন। বুলু ছিলেন খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সদস্য।

সর্বশেষ - সর্বশেষ