মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ইউরোপ চাইলে যুদ্ধেও নামতে প্রস্তুত রাশিয়া: পুতিনের কঠোর বার্তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া এখনই প্রস্তুত। মস্কোয় সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, ইউক্রেন শান্তি পরিকল্পনা ব্যাহত করতে ইউরোপীয় নেতারা ইচ্ছাকৃতভাবে চুক্তির খসড়া বদলে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে দুর্বল করছেন।

তিনি জানান, ওয়াশিংটনের ২৮ দফা পরিকল্পনা ইউরোপ সংশোধন করায় পুরো প্রক্রিয়া আটকে গেছে।
মস্কোতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য আসে।

ইউরোপ আশঙ্কা করছে, চুক্তি হলে কিয়েভ রুশ দাবির কাছে দুর্বল হয়ে পড়তে পারে। দুই পক্ষের সম্মতি আনতেই এখন নতুন কূটনৈতিক তৎপরতা চলছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত