রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বৌবাজার বস্তিতে হঠাৎ আগুন লাগায় এলাকাজুড়ে দেখা দেয় তীব্র আতঙ্ক।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পাওয়া মাত্র প্রথমে ৭টি ইউনিট যায়। পরে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন ঠেকাতে ইউনিটগুলো একযোগে পানি ছিটায় ও ভেতরে আটকে পড়া লোকজন আছে কি না তা খোঁজ করে।
তবে আগুনের কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।














