জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সুশিক্ষা ও নৈতিকতা ছাড়া রাষ্ট্রে বড় দায়িত্ব পালন করেও ভালো কাজ করা যায় না।
তিনি জোর দিয়ে বলেন, শুধু ভালো রেজাল্ট নয়, সবাইকে ভালো মানুষ হতে হবে।পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করে তিনি ক্যাডেটদের সফলতা কামনা করেন।
তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
দেশসেবায় তাঁদের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে সেনাবাহিনী প্রধান আরও বলেন, আমরা বিভিন্ন জায়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি।
নারীরা বিভিন্ন জায়গায় তাঁদের অবস্থান সুদৃঢ় করবে। তাঁরা দেশ-জাতি গঠনে কাজ করে যাবে। যদি দেশের ৫০ ভাগ নারী হয় আর তাঁদের ছাড়া দেশ ও জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটি হবে ভুল। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।
তিনি নারীর নেতৃত্ব, ক্ষমতায়ন ও দেশগঠনে সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন এবং দক্ষ নারী গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ও প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












