পদত্যাগ নিয়ে প্রশ্নে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এ বিষয়ে তার বলার অনুমতি নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যথাসময়ে জানাবে।
গণমাধ্যমে তার সম্ভাব্য পদত্যাগের খবরের পর বিকেলে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, তিনি নির্বাচন করবেন। কোথা থেকে বা কোন দলের হয়ে করবেন, তা পরে জানাবেন।
তিনি আরও বলেন, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা ঠিক নয়—এ কথা তিনি নিজেই বলেছেন এবং সে নীতিই তিনি অনুসরণ করবেন।













