ঝালকাঠির নলছিটিতে নারী কেলেঙ্কারি ও ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতি নুরুল্লাহকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়রা জানান, এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিওকল ছড়ানোর পর মাদ্রাসায় কর্মরত অবস্থায় ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠান তিনি। বিষয়টি জানাজানি হলে স্বজনরা তাকে হেনস্তা করেন।
তদন্ত কমিটির প্রতিবেদনে নারী হয়রানি, নৈতিক অসঙ্গতি ও শৃঙ্খলাভঙ্গ প্রমাণিত হলে সংগঠনটি সাংগঠনিক ব্যবস্থা নেয়।
জেলা জামায়াত জানায়, নৈতিকতা ভঙ্গের ঘটনায় তাকে অপসারণ ছাড়া বিকল্প ছিল না।















