সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতির গর্ব। তাঁদের ওপর হামলা অত্যন্ত মর্মান্তিক।
তারেক রহমান নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান।














