রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, অমোচনীয় কালি অবশ্যই মানসম্মত। কেউ ইচ্ছাকৃতভাবে ঘষাঘষি করলে সেটি উঠবেই। বৃহস্পতিবার সকালে জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ভিসি আরও বলেন, রাকসু নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন, এবং প্রশাসন নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট।
এর আগে ছাত্রদলসহ কয়েকজন ভোটার অভিযোগ করেন, আঙুলে দেওয়া অমোচনীয় কালি সহজে মুছে যাচ্ছে। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা।














