জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনরায় স্পষ্ট করায় তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জুলাই জাতীয় সনদের ওপর জনগণের মতামত গ্রহণের জন্য গণভোট দ্রুত আয়োজন জরুরি। দলটি নির্বাচন কমিশন ও সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায়।
বিএনপি বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার ও জনগণের সম্মতি যাচাইয়ের জন্য ঘোষিত গণভোট গুরুত্বপূর্ণ।














