বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। রোববার শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন গণমাধ্যমকে জানান, “তিনি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। পরে আমাদের এখানে আসবেন।”
আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব এবং ২০০৬ সালে কবিতায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান বলেন, “কবি রেজাউদ্দিন স্টালিনকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।”
গত কয়েক বছরে মহাপরিচালকের পদে কয়েকজন ভারপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এবার সেই দায়িত্ব রেজাউদ্দিন স্টালিনের হাতে দেওয়া হলো।















