ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য উপকারী হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, চলমান অভিযানে ইরানের সামরিক সক্ষমতার ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।
শনিবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, এই অভিযান শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি সেবা হিসেবে কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনীসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।
অভিযানের অগ্রগতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ০ থেকে ১০ এর স্কেলে এর সাফল্য তিনি ১৫ হিসেবে মূল্যায়ন করবেন। তবে এ বিষয়ে ইরান বা অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।














