ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলির ঘটনায় গভীর নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচন ঘিরে যেসব হুমকি ও অস্থিরতা তৈরি হয়েছে, হাদির ওপর হামলা তারই অংশ। এর পেছনে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রকারীরা সক্রিয় বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান জানান, প্রশাসন চাইলে ঘটনার তদন্তে বিএনপি সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের আহ্বান জানান।
ছাত্রদল নেতাদের প্রতি তার নির্দেশ, অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ গড়ে তুলতে হবে।













