বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

যুগপৎ জোটে আসন সমঝোতা, চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শুক্রবার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটকে কতটি সংসদীয় আসন ছাড় দেওয়া হবে, সে বিষয়ে শুক্রবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএনপি। দলটি জানিয়েছে, ইতোমধ্যে ঘোষিত প্রার্থীদের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে দলটি।

রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনি প্রস্তুতি, মাঠের কৌশল ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ভার্চুয়ালি দিকনির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩০০ আসনের মধ্যে ২৭২ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত