আসন্ন ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে ঘিরে দেশব্যাপী সব ইউনিটকে সতর্ক নির্দেশনা দিয়েছে দলটি। জন্মদিনে কোনো উৎসব, কেক কাটা, পোস্টার-ব্যানার কিংবা আলোচনা সভা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা রক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকাসহ সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন ইউনিটকে কঠোরভাবে নির্দেশনা মানতে বলা হয়েছে। বিএনপি জানিয়েছে—দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো কর্মসূচি পালন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।














