তিস্তাপারে নয়, সারা দেশেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণজাগরণ সৃষ্টি হয়েছে। ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ সংগঠনটি মশাল প্রজ্বালনের মাধ্যমে নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানায়। এই কর্মসূচি বিএনপির এক নেতার উদ্যোগে পালিত হয়, যেখানে দেশের নানা প্রান্ত ও বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়।
তিস্তাপারের মানুষ দীর্ঘদিন ধরে ভাঙন ও বন্যার ক্ষত নিয়ে দিশাহারা। ‘তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ’ ও ‘রিভারাইন পিপল’সহ বিভিন্ন সংগঠন ২০১৫ সাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলও পানির ন্যায্য হিস্যার দাবিতে লংমার্চ করেছে।
তিস্তাপারের মানুষের বেঁচে থাকার স্বপ্ন এই মহাপরিকল্পনা। অতীতে সরকার পরিকল্পনা














