সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

আজ নিউইয়র্কের আদালতে মাদুরো

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল আদালতে তোলা হচ্ছে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তার সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও হাজির করা হবে।

ভেনেজুয়েলায় বিশেষ অভিযানে গ্রেপ্তারের পর মাদুরো দম্পতিকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করেই তাদের আদালতে হাজির করার সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ।

অভিযোগ অস্বীকার করে আসা মাদুরোর গ্রেপ্তার আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা তৈরি করেছে। এরই মধ্যে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সতর্ক করে বলেছেন, ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হতে পারে।

সর্বশেষ - সর্বশেষ