বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চীন ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাতে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে সংগঠনের কেন্দ্রীয় নেতারাও বৈঠকে অংশ নেন।












