বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির জন্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, আর্থিকভাবে শক্তিশালী নারী রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোববার (১০ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত জাতীয় সম্মেলনে এসব কথা বলেন অংশগ্রহণকারীরা। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নারী নেতা অংশ নেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ডিরেক্টর ড. মো. আব্দুল আলীম মূল প্রবন্ধে তুলে ধরেন, আর্থিক স্বাধীনতা নারীর রাজনৈতিক সম্পৃক্ততা ও দলীয় শক্তি বৃদ্ধি করে।














