মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

পহেলা বৈশাখে টাঙ্গাইলে শুরু ‘কৃষক কার্ড’, প্রথম ধাপে ২১,৫০০ কৃষক পাবেন সহায়তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

পহেলা বৈশাখে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন টাঙ্গাইল সদরে কৃষকদের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। প্রথম ধাপে টাঙ্গাইলসহ ১১টি উপজেলার ২১ হাজার ৫০০ কৃষককে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের জন্য প্রযোজ্য হবে।

সংশ্লিষ্টরা জানান, কার্ডের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বছরে নির্ধারিত প্রণোদনা পাবেন এবং সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ কিনতে পারবেন। এতে কৃষি ভর্তুকি ও সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত