বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) লামা বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ রোধে পুলিশি নজরদারি জোরদারের নির্দেশনা দেন তিনি।পরিদর্শন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনে বিশৃঙ্খলা বা অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।এ সময় সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার, লামা থানার ওসি মুহাম্মদ শাহাজাহন কামালসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।














