রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের আহ্বান, ভোটকেন্দ্র পাহারা দিন যেন কেউ গোলমাল না করতে পারে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

ভোটের পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি বলেন, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যেন কোনো ধরনের গোলমাল না হয় এবং সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে।

তিনি বলেন, এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, মানুষ জেগে উঠেছে এবং তারা ভোট দেবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড চালু এবং এনজিও ঋণ পরিশোধে সহায়তার কথা জানান তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

সর্বশেষ - সর্বশেষ