রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

সংবিধান সংশোধন নিয়ে সংসদে বিতর্ক, বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৫, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

জাতীয় সংসদে সংবিধান সংশোধন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। এ সময় বিরোধী দল সংবিধান মানতে চায় না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সংসদের অধিবেশনে তিনি বলেন, রাষ্ট্রীয় কার্যক্রমে সংবিধান অনুসরণ করলেও সংশোধনের প্রশ্নে বিরোধী দল দ্বৈত অবস্থান নিচ্ছে। তার দাবি, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই তারা সংবিধান নিয়ে আপত্তি তুলছে।

অন্যদিকে বিরোধী দলীয় নেতা সংবিধান সংস্কারের দাবি জানিয়ে বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন আনা উচিত। এ বিষয়ে সংসদে আলোচনা চালিয়ে সমাধান খোঁজার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ - সর্বশেষ