বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

তারেক রহমানকে জড়িয়ে বাংলাভিশনের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে জড়িয়ে বাংলাভিশন–এর নামে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে দাবি করা হয়, দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচারের মামলা বাতিল করে বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ধরনের দাবি সংবলিত ফটোকার্ড ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজে ছড়াতে দেখা যায় (আর্কাইভ লিংক: https://archive.ph/oNZLF এবং https://archive.ph/3tNcI)। যাচাইয়ে দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।

রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি বাংলাভিশনের নিয়মিত সংবাদ ফটোকার্ডের ডিজাইন হুবহু নকল করে তৈরি। এতে বাম পাশে বাংলাভিশনের লোগো, ডান পাশে সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানা এবং মাঝখানে তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। ফটোকার্ডের নিচে ৩ জানুয়ারি ২০২৬ তারিখ ও বাংলাভিশনের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া থাকলেও সংশ্লিষ্ট পোস্টগুলোর মন্তব্য অংশে দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কীওয়ার্ড সার্চ করে এবং বাংলাভিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে উল্লিখিত দাবির সঙ্গে মিল আছে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে একই তারিখে বাংলাভিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে তারেক রহমানের ছবি ব্যবহার করে প্রকাশিত একটি ভিন্ন ফটোকার্ড পাওয়া যায়, যেখানে শুধু “বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা” শিরোনাম ছিল (লিংক: https://www.facebook.com/share/p/1DfbDofpJC/?mibextid=rS40aB7S9Ucbxw6v)। ওই আসল ফটোকার্ডের শিরোনামের সঙ্গে “দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে” বাক্যটি যোগ করে ভুয়া ফটোকার্ডটি সম্পাদনা করে ছড়ানো হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ