যশোর-৩ সদর সংসদীয় আসনে ভোটকেন্দ্র দখল ও নাশকতার শঙ্কা প্রকাশ করেছেন ভিপি আব্দুল কাদের। মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের একটি গোষ্ঠী ভয়ভীতি ও হুমকির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, সামগ্রিক পরিবেশ তুলনামূলক ভালো থাকলেও বিভিন্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা ও প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। পোলিং এজেন্টদের হুমকি, কেন্দ্র দখলের প্রস্তুতি ও ফলাফল প্রভাবিত করার অপচেষ্টার অভিযোগও করেন তিনি।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি পদক্ষেপ কামনা করেন জামায়াত প্রার্থী।














