বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারের মাইলফলক।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, অপরাধের তুলনায় সাজা কম হলেও আইনে এর বেশি নেই। তবু এই রায় প্রমাণ করেছে—ফ্যাসিস্ট শাসন যত শক্তিশালীই হোক, একদিন আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হয়।
তিনি আরও বলেন, গুম-খুন ও বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থার দায় ইতিহাসে স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে কেউ যেন একনায়কতান্ত্রিক শাসন কায়েম করতে সাহস না পায়—এই রায় সেই শিক্ষা হয়ে থাকবে।














