আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা।
সেনাসদর জানিয়েছে, এক লাখ সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। দেশের ৬২ জেলায় অস্থায়ী ক্যাম্প বসিয়ে নিয়মিত টহল ও যৌথ অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, সেনাবাহিনী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে।














