বিএনপি ক্ষমতায় আসতে না পারলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার সকালে ফেনীর সোনাগাজী-দাগনভূঞা এলাকায় নির্বাচনি জনসংযোগে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে না পারলে সমাজে বিভাজন বাড়বে এবং উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ধানের শীষে ভোট দিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে বলেও তিনি দাবি করেন।
ফেনী-৩ আসনের ৩ নম্বর পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে তিনি আরও বলেন, সুযোগ পেলে তিনি এলাকাবাসীর পাশে থাকবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দল আগামীতে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।














