রামপুরায় জুলাই-আগস্টে ২৮ হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সকাল সোয়া ১০টার পর সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের আনা হয়। চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করবে ট্রাইব্যুনাল ১ এর বিচারিক প্যানেল।
ট্রাইব্যুনাল এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন থাকায় পুরো অঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তা দেখা গেছে।
এ মামলার অপর দুই আসামি সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমান এখনও পলাতক।















