চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অর্থাৎ প্রতিদিন গড়ে ৮ কোটি ৯০ লাখ ডলার এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার। শুধু গত ২০ অক্টোবর একদিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৭ কোটি ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৩৬ কোটি ৫০ লাখ ডলার, যা বছরের ব্যবধানে ১৪.২০ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স।













