ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অবস্থান জানান।
তিনি বলেন, দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকদের পরিশ্রমে এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়েছে জামায়াত, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ফলাফলে কেউ হতাশ হতে পারেন উল্লেখ করে তিনি দাবি করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া ও জনগণের রায় মেনে নেওয়াই রাজনৈতিক সংস্কৃতির অংশ। পাশাপাশি তিনি অতীতের নির্বাচনের উদাহরণ টেনে দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান জানান, সংসদে সরকারকে জবাবদিহির মধ্যে রেখে নীতিগত ও শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমে গঠনমূলক ভূমিকা রাখবে তার দল। এ বিষয়ে অন্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।













