মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশ অবশেষে ভাঙল ২২ বছরের জয়ের খরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ডেড রাবার ম্যাচ হলেও দক্ষিণ এশিয়ার ডার্বির উত্তাপ ছিল তুঙ্গে।

প্রথমার্ধের ১২ মিনিটে রাকিবের পাস থেকে শেখ মোরসালিনের অতুলনীয় ফিনিশই ম্যাচের ভাগ্য বদলে দেয়। শুরুতে ভারতের দখল থাকলেও গোলরক্ষক গুরপ্রীতকে হারানোর একমাত্র পথ খুঁজে নেয় বাংলাদেশ।

রক্ষণে হামজা-তপু ছিল দুর্ভেদ্য। দ্বিতীয়ার্ধে ভারতের চাপ বাড়লেও গোলের দেখা পায়নি তারা। ১৬ বছর পর ঢাকায় নেমে পরাজয় সঙ্গী করে মাঠ ছাড়ে ভারত।

বাংলাদেশ পেল বাছাইপর্বে প্রথম জয়—গর্বের, মর্যাদার এবং প্রতীক্ষার জয়ের দিন।

সর্বশেষ - সর্বশেষ