শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি ঠেকাতে পুলিশি জিজ্ঞাসাবাদ: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ

রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি রোধে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, রাতে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করলে কিশোরদের কাছে পুলিশ কারণ জানতে চাইবে—কোথায় গেছে ও কেন গেছে। তিনি আরও বলেন, এতে সাংবিধানিক প্রশ্ন উঠলে পরে তা বিবেচনা করা হবে; তবে এই উদ্যোগ বাস্তবায়ন জরুরি।

দুর্নীতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও করতে দেবেন না। এ প্রতিশ্রুতির সঙ্গে যারা একমত নন, তাদের অন্যত্র বদলি নেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

টানা ঘূর্ণিঝড়ে কুয়ালালামপুরে হঠাৎ বন্যা, মৃত্যু ছাড়াল পাঁচ শত

শেরপুরে সংঘর্ষের পর ইউএনও ও ওসি প্রত্যাহার

ক্ষমতায় এলে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করা হবে

উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলো বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার আশঙ্কা

টাঙ্গাইল ও ফেনীতে দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ

ওয়ারিশ তথ্য আপলোডে জটিলতা, নতুন নির্দেশনা দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

ফের্নান্দেস-নেভেসের হ্যাটট্রিকে ৯-১ গোলের জয়- রোনালদোর সামনে ষষ্ঠ বিশ্বকাপ

নির্বাচন সামনে, রাজনীতিক ও জুলাই আন্দোলন নেতাদের নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি সরকারের