রাজধানীতে আয়োজিত একুশে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতির রাজনীতিকীকরণকে সভ্য দেশের জন্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা, শিল্প ও সাহিত্যচর্চা এগিয়ে নিতে সরকার দায়িত্ব পালন করবে। তাঁর ভাষ্য, কৃতি মানুষের সংখ্যা বাড়লে সমাজ আলোকিত হয় এবং একুশে পদক সেই অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক অধ্যায় স্মরণে রাখতে এ পদক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফরিদা আক্তার ববিতা, প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, মেরিনা তাবাসসুম, আইয়ুব বাচ্চু মরণোত্তর এবং ব্যান্ড ওয়ারফেজসহ অন্যরা।














