বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা: বিজিবি-পুলিশ মোতায়েন, সেনাবাহিনীর টহল

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ১৩, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণাকে ঘিরে আজ (বৃহস্পতিবার) রাজধানীজুড়ে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায়ের তারিখ ঘোষণা করবেন। এদিনকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষণা করেছে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি।

সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় দেখা যায়—বিজিবি, ডিএমপি ও এপিবিএনের সদস্যরা কড়া অবস্থানে রয়েছেন। সেখানে বিজিবি ও পুলিশের সাঁজোয়া যান রাখা হয়েছে। সকাল ৮টার পর সেনাবাহিনীর টহল দলও যোগ দেয়।

যেকোনো নাশকতা ঠেকাতে ডিএমপি’র ১৭ হাজার সদস্যসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট আজ রাজধানীতে মোতায়েন রয়েছে। গতকাল থেকেই ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে; চলছে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি। গত রাতে হোটেল ও মেসেও অভিযান চালানো হয়।

সকালে ঢাকার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যা ছিল কম। মিরপুর থেকে হাইকোর্ট পর্যন্ত পথে পুলিশের সতর্ক টহল দেখা গেছে। বাংলামোটর ও শাহবাগ এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে, বিকল্প পথে চলাচলের নির্দেশ দিয়েছে পুলিশ।

সর্বশেষ - সর্বশেষ