নির্বাচনকালীন এসপি বদলিতে বড় রদবদল হতে যাচ্ছে। ৬৪ জেলায় নির্বাচনকালীন দায়িত্বে নতুনভাবে পুলিশ সুপার বাছাই করা হয়েছে লটারির মাধ্যমে।
বর্তমানে থাকা ৬৪ এসপির মধ্যে ১৫ জনকে সরিয়ে নতুন ১৫ জন নিয়োগ দেওয়া হবে।
বাকি ৪৯ জনকে তাদের বর্তমান জেলা থেকে অন্য জেলায় পাঠানো হবে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সোমবার এ লটারি সম্পন্ন হয়। এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠকে সম্ভাব্য এসপিদের নাম চূড়ান্ত করা হয়।
এবার এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ৬৪ জেলা ভাগ করে লটারিতে ঠিক করা হয়েছে কে কোন জেলার দায়িত্বে থাকবেন। এই এসপিরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে কাজ করবেন।













