দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এ সময়েই তেহরান ১০ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলতে রাজি হয়েছে ইরান। প্রস্তাবিত পরিকল্পনায় পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক সেনা সরানো এবং ক্ষতিপূরণের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
উভয় পক্ষই নিজেদের অবস্থানকে ইতিবাচক দাবি করলেও স্থায়ী সমাধান নির্ভর করছে আসন্ন আলোচনার ওপর। সংশ্লিষ্টরা বলছেন, এই আলোচনা সফল হলে আঞ্চলিক উত্তেজনা কমতে পারে।














