বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

হাওরাঞ্চলে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে সুনামগঞ্জসহ হাওর এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে তিন দিন আগেই সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিন জেলার প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও প্রবল বর্ষণে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে হাওর এলাকার তিন জেলা ও ময়মনসিংহের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তা নিশ্চিত করতে। মাঠপর্যায়ে যাচাই শেষে সহায়তা কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ