বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে অংশ না নিতে চায়, সেটা তাদের স্বাধীনতা। তিনি জানান, জাতীয় পার্টি নিষিদ্ধ নয়, নিবন্ধন বহাল আছে এবং তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী কোনো মামলা হয়নি। তাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের নিজস্ব।
সালাহউদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং তাদের প্রতীক সরানো হয়েছে। দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলা চলছে। শিগ্রই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হতে পারে। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন শুরুর জন্য জনগণ ও রাজনৈতিক দল উন্মুখ।














