বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

গাজায় বিমান হামলায় ৪৫ নিহত, যুদ্ধবিরতি পুনঃকার্যকর ইসরায়েলের

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) দিনভর বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা হামলা চালায়। হামাসের সঙ্গে রাফা এলাকায় সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত ও আরও কয়েকজন আহত হন। হামাস এই সংঘর্ষের বিষয়ে অজ্ঞাত থাকলেও, ইসরায়েল গাজার বেসামরিক জনগণের ওপর বিমান হামলা চালায়।

দিনের শেষে ইসরায়েল যুদ্ধবিরতি পুনঃকার্যকর করার ঘোষণা দেয়। এর আগে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও হামলা চলছিল। এখনও গাজায় মানবিক সহায়তা সরবরাহের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ - সর্বশেষ